প্রীতম-শেহতাজের বিয়ে আজ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রীতম-শেহতাজের বিয়ে আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ

 

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। শুক্রবার (২৮ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বৃহস্পতিবার রাতে সেখানেই তাদের গায়েহলুদ হয়েছে।

কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন জনপ্রিয় গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও অভিনেতা প্রীতম হাসান ও মডেল অভিনেত্রী শেহতাজ মুনিরা।

পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালোলাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মনিরা। বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পূর্ণতা দিতে যাচ্ছেন তারা।

গায়েহলুদের আয়োজনে তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। শেহতাজের একটি ছবিতে মেহেদিরাঙা হাতে প্রীতমের নাম লিখতে দেখা গেছে। আরেকটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরাহ। আরেকটি ছবিতে হলুদ পাঞ্জাবি পরে থাকতে দেখা গেছে প্রীতমকে।

উল্লেখ্য, বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। অভিনয় করেও নজর কেড়েছেন তিনি।

অন্যদিকে, কয়েক বছর ধরে মডেলিং করছেন শেহতাজ। অভিনয়েও দেখা গেছে তাকে। করেছেন গানও।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ