প্রেমিকার বেড রুমে প্রেমিকের লাশ, বাবা-মেয়ে আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রেমিকার বেড রুমে প্রেমিকের লাশ, বাবা-মেয়ে আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ের কুল্লা গ্রামে প্রেমিকার বেড রুম থেকে প্রেমিক আমিনুরের (১৮) লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। শনিবার গভীর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। লাশের গলায় আঘাতের চিহৃ আছে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে প্রেমিকা ও তার বাবাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ধামরাই থানায় অভিযোগ দিয়েছেন নিহত প্রেমিকের বাবা জহির উদ্দিন জহুু মিয়া।

জানা গেছে, ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামের জহির উদ্দিন জহুু মিয়ার ছেলে আমিনুর রহমানের সাথে প্রেম করে আসছিল কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের ওই মেয়ে। অভিযোগ রয়েছে বিষয়টি মেয়ের বাবা ও মামা জানার পর গত শনিবার রাত ৮টার দিকে কৌশলে মেয়েটি তাকে তার বাড়িতে ডেকে নেয়। এরপর রাত ১২টার দিকে ওই প্রেমিকা প্রেমিক আমিনুর রহমানের বন্ধু সুজনকে ফোন করে বলে আমিনুর আমার ঘরে আত্মহত্যা করেছে। এ কথা বলেই ফোন কেটে দেয়। খবর পেয়ে রাতেই ধামরাই থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং রবিবার সকাল ১১টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আর রাতেই ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান প্রেমিকা ও তার বাবাকে আটক করে থানায় নিয়ে আসেন। আজ বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা থানায় ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা প্রেমিকাসহ কয়েকজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জনতার আওয়াজ/আ আ
 
জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ পঠিত সংবাদ