প্রেমিকা গৌরীকে নিয়ে প্রকাশ্যে আসলেন আমির খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রেমিকা গৌরীকে নিয়ে প্রকাশ্যে আসলেন আমির খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
কয়েকদিন আগেই নিজের নতুন প্রেমের ঘোষণা দিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে উঠে তুমুল আলোচনার ঝড়। কিন্তু প্রশ্ন, প্রেম ঘোষণার পরেও কেন বান্ধবীর সঙ্গে প্রকাশ্যে দেখা দেন না আমির খান? এবার সেই প্রতিক্ষার অবসান ঘটল আমির ভক্তদের। সম্প্রতি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বান্ধবী গৌরী স্প্রাটকে নিয়ে হাজির হন তিনি।

সেই অনুষ্ঠানে তাদের দুজনের আন্তরিক কিছু মুহূর্ত ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

যেখানে একটি ভিডিওতে দেখা যায়, আমির খান অনুষ্ঠান মঞ্চে ছবি তোলার আগে গৌরীর দিকে হাত বাড়িয়ে দেন। এরপর, দুইজনেই পোজ দেন ক্যামেরায়। তাদের সাথে ছিলেন চীনা অভিনেতা শেন টেং এবং মা লি।

এদিনের অনুষ্ঠানে আমির পরেছিলেন কালো কুর্তা এবং সাদা পায়জামা। সঙ্গে নিয়েছিলেন কালো ও সোনালি রঙের শাল। অন্যদিকে গৌরী পরেছিলেন ফুলের কারুকার্য করা শিফনের একটি শাড়ি এবং চোখে চশমা। হালকা সাজে আমিরের বান্ধবীকে দেখাচ্ছিল অনবদ্য।

এক সাক্ষাৎকারে আমির তার বান্ধবীকে মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে লুকোচুরি চাই না। গৌরী ব্যাঙ্গালুরুর মেয়ে। আমরা একে অপরকে দীর্ঘ ২৫ বছর ধরে চিনি। কিন্তু মাত্র দেড় বছর হলো আমাদের সম্পর্কের।’

এর আগে, মার্চ মাসে আমির তার ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে জানান। এরপর তাদের একসঙ্গে দেখা যায় মুম্বাইতেও।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ