প্রেমিকের বাড়িতে জাহ্নবী, বের হতেই ক্যামেরাবন্দি! - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রেমিকের বাড়িতে জাহ্নবী, বের হতেই ক্যামেরাবন্দি!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৪, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৪, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ

 

শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমে মজেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এই গুঞ্জন অনেকদিনের। ডেটও করছেন তারা। কয়েক মাস ধরে শিখরের সঙ্গে দেখা যাচ্ছে জাহ্নবীকে। সম্প্রতি শিখরের বাড়িতে একসঙ্গে দেখা গেছে তাদের। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শিখরের বাড়ি থেকে বের হতেই পাপারাজ্জিদের ক্যামেরার মুখোমুখি হতে হয় অভিনেত্রী জাহ্নবীকে। নিজের গাড়িতে উঠে মুখ ঢেকে ফেলেছেন তিনি। তবুও নিস্তার পাননি অভিনেত্রী। একের পর এক ক্লিকে লেন্সবন্দি হয়েছেন জাহ্নবী। সেই ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তার মুখ লুকানোর কারণ এবং শিখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে কোনো জবাব দেননি অভিনেত্রী।

ভারতের মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়া। তার সঙ্গে জাহ্নবীর বন্ধুত্ব বেশ পুরোনো। এর আগে তাদের চুমুর ছবি ভাইরাল হয়েছিল। এরপর দুজনের ব্রেকআপ হয়েছিল বলেও শোনা গেছে। কিন্তু আবারও একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা।

জাহ্নবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাওয়াল’। বর্তমানে তার হাতে বেশকিছু ছবির কাজ রয়েছে। ‘দেবারা’ চলচ্চিত্রের মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ