প্রেসিডেন্ট পার্কের সম্পত্তি ভোগদখল না করতে বিদিশাকে চিঠি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রেসিডেন্ট পার্কের সম্পত্তি ভোগদখল না করতে বিদিশাকে চিঠি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ

 

ছেলে শাহাতা জারাব এরিকের দেখভালের জন্য প্রয়াত এরশাদ গঠন করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড। সেই ট্রাস্টির সম্পদ তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক দখল করে আছে বলে অভিযোগ করেছেন বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।

আজ রোববার ট্রাস্টের স্থাবর অস্থাবর সম্পত্তি বিদিশাকে ভোগদখল না করার জন্য চিঠি দিয়েছে এরশাদ ট্রাস্টি বোর্ড। চিঠিতে বিদিশার উদ্দেশে বলা হয়, ‘আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের রেজিস্ট্রার দলিলে উল্লেখিত তফসিলে বর্ণিত স্থাবর-অস্থাবর সম্পত্তি কোনো কিছুই আপনি ভোগদখল ও ব্যবহার করতে পারবেন না, যা আপনি সম্পূর্ণভাবে অবগত আছেন। নিষেধ থাকা সত্যেও জোর করে প্রেসিডেন্ট পার্কে অবস্থান ও তফসিলে বর্ণিত গাড়িসমূহ যার নম্বর ঢাকা মেট্রো-খ-১৭-৩০৪৬, ঢাকা মেট্রো- গ-২১-৩১৬৪, ঢাকা মেট্রো-চ-১১-৬৮৭৫, ঢাকা মেট্রো-চ-১৫-৬৬৬৫, ঢাকা মেট্রো-গ-৪২-৪১৩৭ আপনি ও আপনার লোকজন ব্যবহার করছেন। যা সম্পূর্ণভাবে বেআইনি।

উক্ত গাড়িসমূহের মাধ্যমে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হলে, তার দায়-দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। ট্রাস্ট কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

উপরোক্ত বিষয়ের আলোকে প্রেসিডেন্ট পার্ক ও গাড়িসমূহ ব্যবহার না করার জন্য আপনাকে অনুরোধ করা গেল, অন্যথায় আপনার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

চিঠি এরই মধ্যে বিদিশা সিদ্দিকের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাজী মামুনুর রশীদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ