প্রেস ক্লাবে যুবদলের সমাবেশ, প্রেস ক্লাবের সামনে যান চলাচল বন্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রেস ক্লাবে যুবদলের সমাবেশ, প্রেস ক্লাবের সামনে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ৭:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ৭:৫০ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল। ফলে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রেস ক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল সোয়া ১০টায় এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

এ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল, ব্যানার-ফেস্টুন নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করে নেতাকর্মীরা। এতে প্রেস ক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ