ফখরুলের বক্তব্যে স্পষ্ট বিএনপির হৃদয়ে পাকিস্তান: তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফখরুলের বক্তব্যে স্পষ্ট বিএনপির হৃদয়ে পাকিস্তান: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ

 

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন তারা হৃদয়ে পাকিস্তানকেই লালন করে এবং সুযোগ পেলে তারা বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে ফেলবে। স্বাধীনতার ৫০ বছরে পরে এসে তিনি কীভাবে বলেন- পাকিস্তান আমলেই ভালো ছিলো। তার এই বক্তব্য মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবমাননা এবং স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশবিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহী বক্তব্যের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, যেখানে পাকিস্তান আজ বলছে বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলে বহুদূর এগিয়ে গেছে, যেখানে মানব উন্নয়ন সূচক, স্বাস্থ্য সূচক, সামাজিক সূচক, স্বাস্থ্য সূচক, সমস্ত সূচকে পাকিস্তানকে আমরা বহু আগে অতিক্রম করেছি, যেখানে পাকিস্তান আজ বাংলাদেশের দিকে তাকিয়ে হা-হুতাশ করে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটির প্রশংসা পাকিস্তান তো করছেই বিশ্বের অন্যান্য দেশ ও করছে, সেখানে মির্জা ফখরুল বলেন পাকিস্তানেই ভালো ছিলো। অর্থাৎ তারা পাকিস্তানেই ফেরত যেতে চায়। সুতরাং এই কথার মাধ্যমে বিএনপি মহাসচিব প্রমাণ করেছেন বিএনপি স্বাধীনতা বিরোধী।

তিনি আরও বলেন, তারা রাজপথে আন্দোলন করছে আর গাড়ি ভাংচুর করছে, মানুষের ওপর হামলা করছে। বাংলাদেশের মানুষ, সংস্কৃতির কর্মীরা যেভাবে একাত্তরে এই স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এবারও তাদের সব জায়গায় প্রতিহত করতে হবে। স্বাধীনতার ৫১ বছর পর আমরা দেশটাকে স্বাধীনতা বিরোধী অপশক্তিদের হাতে তুলে দিতে পারি না।

এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী জনাব রফিকুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ