ফখরুল সাহেব মিথ্যা কথা ছাইড়া দেন: মায়া - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফখরুল সাহেব মিথ্যা কথা ছাইড়া দেন: মায়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া-বীর বিক্রম বলেছেন, ফখরুল সাহেব আপনাকে অনুরোধ করবো মিথ্যা কথা ছাইড়া দেন। মরতে একদিন হবেই। জবাব দিহি করতে হবে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ২৩ বঙ্গবন্ধু এভিনেউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, মির্জা ফখরুল সাহেব যতই চেষ্টা করেন বিদেশে পলাতক তারেক রহমান আর অসুস্থ খালেদা জিয়া, তারা দুজনই আদালতের দণ্ডিত আসামি তাদের দিয়ে দেশের কিছু হবে না। আওয়ামী লীগকে হুমকি-দমকি না দিয়ে সোজা পথে আসেন। গণতন্ত্রের পথে আসেন। আইন মানেন, সংসদ মানেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসেন। সহযোগিতা করেন।

তিনি বলেন, নির্বাচন আসলেই ষড়যন্ত্র শুরু হয়। তারা (বিএনপি) জানে নির্বাচনে ভোটে জয় লাভ করতে পারবে না। তাই ষড়যন্ত্র আর মিথ্যাচারের মধ্য দিয়ে মানুষে বিভ্রান্তি করে ক্ষমতায় যেতে চায়। এটা আমরা হতে দিতে পারি না। আজকে তারা যে হুংকার দিচ্ছে, এই হুংকার ১৪ বছর ধরেই দিচ্ছে। বিএনপিকে বাঁচিয়ে রেখেছে টেলিভিশনের বাক্সোটা। তা নাহলে তাদের খুঁজে পাওয়া যেতো না। ৪-৫ টা জায়গা পেয়ে, সারাদিন বসে বসে মিথ্যা কথা কয়। মৃত্যুর পরে আল্লাহর কাছে এই মিথ্যাচারের জবাব দিহি করতে হবে। মানুষকে বিভ্রান্ত করা জঘন্যতম অপরাধ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, আগমী নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। কারণ জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৪ বছর ধরে ক্ষমতায় আর ১ বছর পরে নির্বাচন হবে। জননেত্রী শেখ হাসিনার যে অর্জন, বাংলাদেশের উন্নয়ন। আমরা স্লিপ কাটলে এই উন্নয়ন আর অর্জন বাংলাদেশ থাকবে না৷ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে যেভাবে বাংলাদেশকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে। আর যদি আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় না আসতে পারি, তাহলে এই দেশ আরও ২০০ বছর পিছিয়ে দিবে রাজাকারেরা।

সাবেক মন্ত্রী আরও বলেন, আমরা দেশের জন্য রাজনীতি করি, আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি। আমরা বাংলার দুঃখী মানুষের জন্য রাজনীতি করি। গ্রেনেট হামলাসহ ১৯ বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনাকে হত্যা করার জন্য বিএনপি, জামাত আর হওয়া ভবন চেষ্টা করেছে, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় তিনি বেঁচে গেছেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য মায়া চৌধুরী বলেন, শেখ হাসিনার কাজকে যদি আমরা নিজের কাজ মনে করে করতে পারি তাহলে দেশ ভালো থাকবে। মিথ্য বিভ্রান্ত থেকে গুজব থেকে আমাদের পরিস্কার সজাগ থাকতে হবে। মানুষ যাতে গুজবে কান না দেয় সে জন্য সবার ঘরে ঘরে গিয়ে আপনাদের বলতে হবে। নিজের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজদের মধ্যে টুকটাক ভুল থাকলে মিটিয়ে নিতে হবে। সেটাকে ভুলে গিয়ে, একজন আরেক জনকে আলিঙ্গন করার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে জয়লাভ করতে চাই।

তিনি আরও বলেন, আপনারাই পারেন আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে। সব মৎস্যজীবীরা গ্রামে থাকেন। তাদেরকে ঐক্যবদ্ধ করে৷ ঘরে ঘরে গিয়ে জননেত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দিতে পারেন, নৌকায় ভোট চাইতে পারেন, ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত। দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করার জন্য ঐক্যবদ্ধ ভাবে আমরা ঘরে ঘরে যাবো। নৌকা বিজয় ছিনিয়ে আনবো৷

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজগর নস্করের সঞ্চালনায় কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সহ-সভাপতি আবুল বাশার, মুহাম্মদ আলম, যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাঁ, ফিরোজ আলম তালুকদার, প্রচার সম্পাদক কাজী শফিউল আলম শফিক, দফতর সম্পাদক এম এইচ এনামুল হক রাজু, তথ্য সম্পাদক সাইদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক এসএম মামুন সিদ্দিকী, মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব, রেজুয়ান আলী খান আর্নিক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ