ফতুল্লায় শ্রমিক অসন্তোষ সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ৩০, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ৩০, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদও উপজেলার ফতুল্লা কুতুবাইল এলাকায় আবির ফ্যাশন লিমিটেড গার্মেন্টস খুলে দেয়ার দাবীতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এসময় দ্রæত সময়ের মধ্যে কারখানা খুলে দেয়াসহ ৮ দফা দাবী জানায় শ্রমিকরা। সোমবার (৩০ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত ফতুল্লার কাঠেরপুল কুতুবাইল এলাকায় বিক্ষোভ করে।
জানা যায়, রবিবার (২৯ জুন) বিকালে আবির ফ্যাশন লিঃ কাঠেরপুল, কুতুবাইল এর প্রডাকশন ম্যানেজার কারখানার উৎপাদন কম থাকায় শ্রমিকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বেশি করে কাজ করতে বলায় সন্ধ্যায় কয়েকজন শ্রমিক মিলে প্রোডাকশন ম্যানেজারের উপর ক্ষিপ্ত হয়। এসময় অন্যান্য শ্রমিকরা কাজ বন্ধ করে ফ্লোরে জমায়েত হয়
এসময় ফ্লোরে থাকা লাইন ইনচার্জ, উক্ত ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে শ্রমিকরা তাকে মারার জন্য তেড়ে আসে। এসময় থানায় খবর দিলে ফতুল্লা থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করে।
এদিকে শ্রমিক অসন্তোষের জের ধরে সোমবার কারখানা কতৃপক্ষ বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে। এর জেরে সকালে শ্রমিকরা কারখানা খুলে দেয়ার দাবিতে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় আবির কারখানার শ্রমিকরা আশপাশে অবস্থিত পলমল গ্রæপ, মেট্রো গার্মেন্টস, ক্যাটটেক্স এবং এন কে কে গার্মেন্টসের শ্রমিকদের নামানোর চেষ্টা করলে তার পরিপ্রেক্ষিতে উক্ত গার্মেন্টস গুলো সাধারণ ছুটি ঘোষণা করে।
এ ব্যাপারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, ফতুল্লায় আবির ফ্যাশন লিমিটেড গার্মেন্টসে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত আছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সকল পক্ষ আলোচনা করছে।
জনতার আওয়াজ/আ আ