ফতুল্লায় হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফতুল্লায় হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির ডাকা হরতালের সমর্থনে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন আলীগঞ্জ থেকে মিছিলটি শুরু হয়ে সড়কের দাপা বালুর ঘাট হয়ে পোস্ট অফিস বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে সরকারের পদত্যাগ চেয়ে হরতালের সমর্থনে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী জানান, আমরা মিছিল করেছি হরতালের সমর্থনে। মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন আলীগঞ্জ থেকে শুরু হয়ে সড়কের দাপা বালুর ঘাট হয়ে পোস্ট অফিস বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। অবৈধভাবে একতরফা নির্বাচনের যে চেষ্টা হচ্ছে তা কোনোদিন সফল হবে না। জনগণ আজ এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে তারা রাজপথে নেমে এসেছে। জনগনকে নিয়ে এ সরকারের পদত্যাগ না ঘটিয়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না। সকল কারাবন্দী নেতাদের মুক্তি, জামিন এবং অবিলম্বে নেতাকর্মীদের ধরপাকড় ও হয়রানি অভিযান বন্ধের দাবি জানান তিনি।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা তাতী দলের আহবায়ক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, ফতুল্লা থানা বিএনপির সহ প্রচার সম্পাদক মিলন ঢালী, ফতুল্লা থানা বিএনপি নেতা মিজান, ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন, মামুন হাসান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাইজুল ইসলাম আল আমিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুপম, আল আমিন, ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুণ, সাধারণ সম্পাদক মামুন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল, ফতুলা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি, রুবেল চৌধুরী, সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাকসুদ মাসুম, সাংগঠনিক সম্পাদক শাহীন, যুগ্ম সম্পাদক সৈকত রাজ, রিপন, মামুন, ফতুল্লা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ সাজ, যুবদল নেতা আরিফ, জীবন, রাহাত প্রধান, পলাশ, রনি, স্বেচ্ছাসেবক দল নেতা নাইম, সেলিম, শামিম, হযরত, সোহাগ, রিপন, ফতুল্লা থানা ছাত্রদল নেতা মেহেদি, আসিফ, সানি, হানিফ সহ ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ