ফরহাদ হালিম ডোনার এর সন্ধান ও সুচিকিৎসার দাবিতে তার সহধর্মিণী ডা: সিমকী'র খোলা চিঠি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফরহাদ হালিম ডোনার এর সন্ধান ও সুচিকিৎসার দাবিতে তার সহধর্মিণী ডা: সিমকী’র খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৯, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৯, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আমি ডাক্তার সৈয়দা তানজিন ওয়ারইস সিমকি, অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার এর স্ত্রী। রোববার, জুলাই ২৭, ২০২৪, বিকেলে আমার স্বামী ডক্টর ফরহাদ হালিম ডোনারকে কোন ওয়ারেন্ট প্রদর্শন ছাড়াই সরকারি বাহিনী কর্তৃক গ্রেপ্তার করা হয়। ২৪ ঘন্টার অধিক সময় পার হয়ে গেলেও আমার স্বামীর বর্তমান অবস্থান সম্পর্কে আমি এখনো কোন সরকারি দায়িত্বপূর্ণ ব্যক্তির নিকট হতে কোন রকম তথ্য পাইনি, বিনা ওয়ারেন্টি আটক এবং দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোন সন্ধান না পাওয়ায় আমি অত্যন্ত শঙ্কিত। আমার স্বামী ডঃ ফরহাদ হালিম ডোনার শুধু একজন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞই নয়, দেশের ক্যান্সার চিকিৎসার বর্তমান আধুনিকায়নের তার অবস্থান সকলেরই অবগত। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি প্রথম প্রকল্প পরিচালক জোরালো ভাসাএ হিসেবে একাই বাংলাদেশের ক্যান্সারের আধুনিক চিকিৎসার শুরু করেন।
স্বনামধন্য এই চিকিৎসকের বহু বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির অগ্রণী ভূমিকা রয়েছে। তার একক উদ্যোগে বাংলাদেশের প্রথম রেডিও অনকোলজি, মেডিকেল অনকোলজি বিষয়ে এম.বি কোর্স চালু হয়। এমন একজন উচ্চ শিক্ষিত এবং সম্মানিত মানুষের সঙ্গে, সরকারি বাহিনী কর্তৃক এমন ব্যবহার শুধু দুঃখজনকই নয় বরং অত্যন্ত আপত্তিজনক। আমার স্বামীর বয়স বর্তমানে ষাটোর্ধ এবং তিনি “অ্যাডিসন ডিজিস” নামক একটি মারাত্মক হরমোন জনিত রোগে আক্রান্ত। এই রোগের জন্য তাকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ওষুধ গ্রহণ করতে হয়। এই ওষুধের ব্যতিক্রম ঘটলে তিনি যেকোনো সময় হরমোন জনিত জটিলতায় কোমায় চলে যেতে পারেন। উক্ত রোগ ছাড়াও তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের ও কিডনির জটিল সমস্যায় আক্রান্ত। উক্ত যে কোন রোগের নির্ধারিত চিকিৎসা ব্যতয় ঘটলে তিনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। কোটা সংস্কারের দাবিতে সারাদেশের জনমত দমনে সরকার যেই দমন-পীড়নের পথ বেছে নিয়েছে এরই নীলনকশায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার স্বামী আটক করা হয়েছে। আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে চাই অবিলম্বে আমার স্বামীর বর্তমান অবস্থান সম্পর্কে সরকারি দায়িত্বশীল জায়গা থেকে নিশ্চিত করা হোক এবং তার চিকিৎসা ব্যবস্থা করা হোক। এক কথায় তার চিকিৎসার কারণে কোন শারীরিক অবনতি করলে তার সমুদয় দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ