ফরিদপুরের ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর বাসে অগ্নি সংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা। নিহতরা হলেন- মাইনুদ্দিন (৩৫), সৌরভ (১৬), তাবাসসুম (৮)।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙ্গা থেকে গোপালগঞ্জের দিকে মোটরসাইকেলে করে ৩ আরোহী যাচ্ছিলেন। এমন সময় গোপালগঞ্জ থেকে ভাঙার দিকে স্টার লাইন পরিবহনের একটি বাস আসছিল। ঘটনাস্থলে পৌঁছলে বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাকেলের তিন আরোহী নিহত হন।
তিনি আরও বলেন, পরে বিক্ষুব্ধ জনতা স্টার লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ভাঙ্গা থেকে দমকল বাহিনীর একটি টিম গিয়ে বাসের আগুন নেভাতে সক্ষম হয়। হাইওয়ে পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে।
জনতার আওয়াজ/আ আ