ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৪, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৪, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে অত্যন্ত সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ মাহমুদ গণমাধ্যমে জানান, ঢাকা থেকে ভাঙ্গা যাওয়ার পথে মালিগ্রাম ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও অ্যাম্বুলেন্সে থাকা সাতজন দগ্ধ হয়ে মারা গেছেন।

এদিকে মরদেহ শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাফর। তিনি বলেন, ‘অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে অঙ্গার হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে শনাক্তের চেষ্টা চালাচ্ছি।’

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জেনে বিস্তারিত জানানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ