ফরিদপুরে গনসমাবেশ সফল করতে শরীয়তপুরজেলা বিএনপির প্রস্তুতি সভা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে গনসমাবেশ সফল করতে শরীয়তপুরজেলা বিএনপির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩১, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩১, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ

 

বিএনপির চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, চাল ডাল ,তেল গ্যাস সহ জালানী তেলের দাম বৃদ্ধি, প্রতিবাদে আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় গনসমাবেশ সফল করর লক্ষ্যে শরীয়তপুর জেলা বি এনপির উদ্যোগে সোমবার সকাল ১১টায় ধানুকাস্থ রানী মহল চত্বরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ব্যারিষ্টার শাজাহান ওমর বীর উত্তম। শরীয়তপুর জেলা বি এন পির সভাপতি শফিকুর রহমান কিরনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বি এন পি কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর অঞ্চল) শ্যামা ওবায়েদ রিংকু,সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক,সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বি এনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজাদা মিয়া, বি এনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট জামাল শরীফ হিরু, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি কর্নেল (অবঃ ) এস এম ফয়সাল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বি এন পির সাধারন সম্পাদক সরদার একে এম নাসির উদ্দিন কালু,যুবদলে সাবেক কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান মাদবর,জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদারসহ অনেকে।সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, চাল ডাল ,তেল গ্যাস সহ জালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা গন সমাবেশ সফল করা সহ সারা দেশে বি এন পির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাতার ও নির্দলীয়,নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।সভা উপস্থাপনা করেন জেলা যুবদলের সাবেক সভাপতি জেলা বিএনপি নেতা শাহ মোঃ আব্দুস সালাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ