ফাঁদে পা না দিতে দেশবাসীকে রাশেদ খাঁনের আহ্বান - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফাঁদে পা না দিতে দেশবাসীকে রাশেদ খাঁনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, সতর্ক ও সোচ্চার থাকুন। মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা দেওয়া যাবে না। এর ফলাফল মোটেও ভালো হবে না। বরং হিতে বিপরীত হতে পারে।

অ্যাডভোকেট কালাম হত্যা মামলার আসামি শ্যুটার রাজিব গ্রেপ্তার অ্যাডভোকেট কালাম হত্যা মামলার আসামি শ্যুটার রাজিব গ্রেপ্তার
তিনি বলেন, সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে। এক্ষেত্রে সেনাবাহিনীর তরুণ অফিসারদের ভূমিকা ছিল অপরিসীম। আমি বিশ্বাস করি, সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা গণঅভ্যুত্থানের সময়ের মতো জনগণের পক্ষে থাকবে। গুটিকয়েকের চেষ্টা কোনোভাবেই সফল হবে না।

তিনি আরো বলেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা বিবৃতি দিয়ে বা আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারে সোচ্চার হন, মিছিল বা বিক্ষোভ করুন। কোনোভাবে মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বের করার ফাঁদে পা দেবেন না। গণঅভ্যুত্থানের পরে আমাদের সকল সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায়, ধৈর্য্যেরসহিত নিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ