ফাউল করে লাল কার্ড খেয়ে বিএনপি পালিয়ে গেছে : কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফাউল করে লাল কার্ড খেয়ে বিএনপি পালিয়ে গেছে : কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ফাউল করে লাল কার্ড খেয়ে বিএনপি পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, লাল কার্ড খেয়ে পালানো বিএনপি এখন অপেক্ষা করছে আটলান্টিকের ওপার থেকে কখন স্যাংশন আসবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির অপরাজেয় বাংলায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে স্যাংশনের ভয় দেখিয়ে লাভ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অপেক্ষা করছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন আসবে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আটলান্টিকের ওপারের স্যাংশন ভয় পায় না। তিনি এসব নিষেধাজ্ঞায় তোয়াক্কা করেন না।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চরিত্রবানদের রাজনীতিতে আসার বিষয়ে তাগিদ দিয়ে সেতুমন্ত্রী বলেন, ভালো মানুষ না এলে রাজনীতিতে শূন্যতা তৈরি হবে। দেশ ভালো লোকদের হাতে থাকলে দেশ ভালো থাকবে। এজন্য রাজনীতিতে চরিত্রবানদের আসতে হবে। খারাপ লোকের হাতে ক্ষমতা গেলে দুঃশাসন অনিবার্য।

‘সাধারণ ছেলেমেয়েদের বুঝাতে হবে, ভালো লোকদের হাতে থাকলে দেশে ভালো হবে। খারাপ লোকদের হাতে থাকলে ভালো লোকের নাশ রাজনীতি মূল্যহীন হয়ে যাবে। রাজনীতিতে মেধাবীদের আসতে হবে। তা না হলে দেশের রাজনীতি মেধাশূন্য হয়ে যাবে। চরিত্রবানরা রাজনীতিতে আসতে হবে, না হয় রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে।’ -বলেন সেতুমন্ত্রী।

নেতৃত্বের গুণাবলী অর্জনে গুরুত্বারোপ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গদবাঁধা মুখস্থ বক্তব্য করে নেতা হওয়া যাবে না। নেতা হতে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। ৭-৮ টা পর্যন্ত আওয়ামী লীগের অফিসে আড্ডা দেওয়ার দরকার নেই। পড়াশোনা কর। যতই পড়বে ততই শিখবে। নেতৃত্বের কোয়ালিটি অর্জন করতে হবে। পড়াশোনা করতে হবে।

ওবায়দুল কাদের আরো বলেন, ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্রদের মাঝে আকর্ষণীয় করতে হবে। ছাত্রলীগের সাধারণ সভায় শুধু ছাত্রলীগ থাকবে সাধারণ ছাত্র থাকবে না, এটা মিনিংলেস। রাজনীতিতে মেধাবীদের আসতে হবে। চরিত্রবানদের রাজনীতিতে আসতে হবে। না হলে রাজনীতি চরিত্রহীন হয়ে পড়বে।

নতুন ভোটারের জন্য আওয়ামী লীগের ইশতেহার নিউ জেনারেশন, স্মার্ট সিটিজেন বলে উল্লেখ করে প্রতি বছর ২০ লাখ করে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থান হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ