ফাগুনের উৎসবে তারকাদের ভালোবাসা উদযাপন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফাগুনের উৎসবে তারকাদের ভালোবাসা উদযাপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আজ (১৪ ফেব্রুয়ারি) ১লা ফাল্গুনের পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবসও। বসন্ত ও ভালোবাসার ছোঁয়া লেগেছে বাঙালির মনে। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। নিজ নিজ জায়গা থেকে বসন্ত আর ভালোবাসা দিবস উদযাপন করছেন তাঁরা। বিশেষ এই দিনটি যেভাবে উদযাপন করছেন তারকারা।

অপু বিশ্বাস

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি নতুন স্থিরচিত্র প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ওই পোস্টে সবাইকে তিনি ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন।

সুষমা সরকার

মাথায় গাঁদা ফুল, হলুদ শাড়িতে সেজেছেন অভিনেত্রী সুষমা সরকার। কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‌‘বসন্ত ভালোবাসায় মেতে উঠুক সকলের অনন্তর, শুভ বসন্ত।’

নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া ভালোবাসা দিবসে ভক্তদের বিশেষ বার্তা দিয়েছেন। লিখেছেন, ‌‘এই বছর আমি আমার ভক্তদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাব না। বরং আমি চাই আপনারা সবাই প্রতিদিন আপনার সঙ্গীর পাশে দাঁড়ান।

গোলাপ নয়, তার পরিবর্তে প্রতিদিন তাঁকে সম্মান দিন। প্রেমে পড়ার জন্য নিজেকে অত্যাচার করবেন না, বরং নিশ্চিত করুন যে আপনি নিজেকে ভালোবাসেন। মনে রাখবেন, আপনি বিশেষ।’এরপর দুপুরের দিকে গোলাপি শাড়িতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

বিদ্যা সিনহা মিম

সামাজিক যোগাযোগমাধ্য বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। লিখেছেন, ‌‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

তারকাদম্পতি মুমতাহিনা টয়া ও সায়েদ জামান শাওন

বসন্তের প্রথম দিনে ভালোবাসার রং ছড়িয়েছেন তারকাদম্পতি মুমতাহিনা টয়া ও সায়েদ জামান শাওন। বেশ কিছু স্থিরচিত্র শেয়ার করে তাঁরা লিখেছেন, ‘প্রেমে পড়েছি। না, প্রেমে উড়ছি।

আশফাক নিপুণ-এলিটা করিম

স্ত্রী গায়িকা এলিটা করিমকে উল্লেখ করে নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‌‘যেখানে আমার বসন্ত আর ভালোবাসা একসাথে মিলেমেশে যায়।’ এদিকে, এলিটা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘পহেলা ফাল্গুন, সরস্বতী পূজা এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল।’

তাসনিয়া ফারিণ

একটি ছবি পোস্ট করে অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‌‌‘শুভ ভালোবাসা দিবস, যদিও আমাদের ভালোবাসা উদযাপনের জন্য কোনো দিবসের প্রয়োজন নেই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ