ফারাক্কার বিকল্প বাঁধ নির্মাণে সরকারকে সহায়তা করবে প্রবাসীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফারাক্কার বিকল্প বাঁধ নির্মাণে সরকারকে সহায়তা করবে প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের পক্ষ হতে ফারাক্কার বিকল্প বাঁধ নির্মাণে বাংলাদেশ সরকারকে প্রবাসীরা আর্থিক সহায়তা করবে এমনটা জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেছেন, নিষ্ঠুর ভারত, আগ্রাসী প্রতিবেশী ভারত বর্ষা মৌসুমে ফারাক্কাসহ ৩৪ টি নদীর গেট খুলে দিয়ে বাংলার মানুষকে পানিতে ডুবিয়ে মারে। আবার গ্রীষ্ম মৌসুমে গেট আটকিয়ে রেখে বাংলাদেশকে মরুভূমি বানায়। এ কেমন বন্ধু দেশ, আবার এ কেমন শক্র দেশ!

শুক্তবার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ৩ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত ‘ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে ভারতীয় পানি আগ্রাসনের কারণে বাংলাদেশের কৃষি উৎপাদনের যে পরিমাণ ক্ষতি হয়েছে তার উপযুক্ত ক্ষতিপূরণ ভারত বাংলাদেশকে দিতে হবে। প্রয়োজনে পানি আগ্রাসন, সীমান্ত হত্যা এবং ভারতীয় পররাষ্ট্র নীতির বৈষম্যমূলক আচরণের কারণে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

রহমত উল্লাহ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের রক্তে অর্জিত স্বাধীনতাকে ভারত এখনো মেনে নিতে পারেনি। কারণ মুজিব চুক্তিতে পূর্ব-পাকিস্তানকে (বাংলাদেশ) ভারত তাদের অংশ বানাতে চেয়েছিলো। তাই ১৯৭১ সালের স্বপ্ন পূরণ করতে না পেরে ভারত সব সময় আওয়ামী লীগ কে তাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য মুজিব সরকার হয়ে ছিলো ভারতের গোলাম আর শেখ হাসিনা সরকার হয়ে ছিলেন ভারতের কৃতদাস। সুতরাং ১৯৭১ সালের দখলদারিত্বের জন্য ভারতের প্রেসকিপশনে বাংলাদেশ হয়ে উঠে বধ্যভূমি, আবার কখনো রক্তভূমি।

তিনি ভারত সরকারের কাছে আওয়ামী লীগের সভানেত্রী ও স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে বলেন, দেশে গণহত্যা চালিয়ে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে ভারত সরকার আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে বেঈমানি করেছে। অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিন। কূটনৈতিক সম্পর্ক ভাল রাখুন।

তিনি অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের পক্ষে ফারাক্কার বিকল্প বাঁধ নির্মাণে প্রবাসীরা সহায়তা পাঠানোর জন্য একটি ব্যাংক একাউন্ট খোলার আহ্বান জানান।

জাগপার এই নেতা বলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহ-সভাপতি রাশেদ প্রধান এর নেতৃত্বে ইতিমধ্যে ফেনী, কুমিল্লা, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়ীয়া সহ বানভাসি মানুষের পাশে জাগপা, যুব জাগপা ও জাগপা ছাত্রলীগের একটি করে টিম গঠন করা হয়েছে। সবাই বানভাসিদের জন্য তহবিলে সাহায্য পাঠিয়ে জাগপার পাশে থাকবেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, জাগপা যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আফসার আশরাফুল হাসান, জসিম উদ্দিন, মো. দিদার মো. ইসমাইল হোসেন, ইমরান হোসেন সহ যুক্তরাষ্ট্র প্রবাসীরা বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ