ফারিয়ার গোপন ফাঁস করলেন তার মা! - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফারিয়ার গোপন ফাঁস করলেন তার মা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। প্রত্যেক সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বটা যেন পরম মমতায় পালন করে থাকেন মা। সন্তানের স্বপ্নপূরণের নিরলস প্রচেষ্টায় সবসময় পাশে থাকেন মা। এমনই একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী বেগম।

রবিবার (১৪ মে) সন্ধ্যায় এক জমকালো আয়োজনে ‘আরটিভি স্বপ্নজয়ী মা সন্মাননা ২০২৩’ তুলে দেওয়া হয় ফারিয়ার মায়ের হাতে। তাদের হাতে এ সম্মাননা তুলে দেন আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. শ ম রেজাউল করিম। এ সময় নুসরাত ফারিয়া ও তার মা আরটিভি নিউজের সঙ্গে কথা বলেন।

নুসরাত ফারিয়ার মা বলেন, ‘ছোটবেলায় চঞ্চল ছিল তবে লক্ষী মেয়ে ছিল। অন্যদিকে একটু দুষ্টুও ছিল বটে। যেমন ছেলেদের মতো টম বয় ছিল। তবে ফারিয়া অনেক মনযোগী ছাত্রী ছিল। তাকে পড়াশোনার ব্যাপারে কখনও বলতে হয়নি। নিজে থেকে পড়তে বসতো। তবে অনেকেই যেটা জানে না সেটা হচ্ছে ফারিয়া অনেক অনেক মজার রান্না করতে পারে।’

অন্যদিকে ফারিয়া তার মাকে নিয়ে বলেন, ‘এখন তো সারাদিন শুটিং নিয়েই বেশি ব্যস্ততা থাকে। তারপরও সবসময় মায়ের সঙ্গে চ্যাটিংয়ে কথা বলতে থাকি । চেষ্টা করি যোগাযোগটা আমার মায়ের সঙ্গে সবসময় থাকুক। কারণ, একমাত্রই মা-ই হচ্ছে আমার বেস্টফ্রেন্ড। অনেক ধন্যবাদ আরটিভিকে এমন সুন্দর একটি আয়োজন করে আমার মাকে এই সম্মাননা দেওয়ার জন্য।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ