ফিলিস্তিনিদের রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে: ইলিয়াস কাঞ্চন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফিলিস্তিনিদের রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে: ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৭, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৭, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ফিলিস্তিনিদেরকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সোমবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণশক্তি সভা কর্তৃক ‘দখলদার ইসরায়েল কর্তৃক গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান ।

ইলিয়াস কাঞ্চন বলেন, মানবতার এই বিপর্যয় থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে হবে। কারণ, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আমাদের মানবিক মূল্যবোধ প্রকাশ পাবে না। আমি বলতে চাই, এই প্রতিবাদ আমাদের সকলের মধ্যে জাগ্রত হোক, সঞ্চারিত হোক। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে মানবতার এই দুঃসময় কাটানো সম্ভব হবে না।

ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করব। আমরা ইসরায়েলকে একঘরে করে রাখব। আমরা ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব না। আমরা ইসরায়েলের এই চরম অবমাননার নিন্দা জানাচ্ছি। আমরা ইসরায়েলের সমস্ত কর্মকান্ডের নিন্দা করছি। আমরা মানুষের কল্যাণে কাজ করার জন্য একত্রিত হয়েছি।

ওআইসিকে এই গণহত্যার বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ওআইসি কি করছে আসলে? তারা ফিলিস্তিনের পেছনে দাঁড়িয়ে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করলে এতগুলো মানুষকে মৃত্যুবরণ করতে হতো না। কাজেই ওআইসিকে তাদে কার্যক্রম সুদৃঢ় করার আহ্বান জানাচ্ছি।

ইলিয়াস কাঞ্চন বলেন, মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে এর প্রতিবাদ করার আহ্বান করছি। সারা বিশ্বের নির্যাতিত মুসলিমরা একত্রিত হোক। সারাবিশ্বের নির্যাতিত মানুষ একত্রিত হোক৷ মানবতার জয় হোক। আমি ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য সবাইকে নিয়ে রাজপথে সংগ্রাম করে যাবো।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, আমরা গোটা বিশ্বের মুসলমানদের বলবো আপনারা ঐক্যবদ্ধ হোন এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। ইসরায়েলকে অবরোধ করুন। আমরা প্রয়োজনে সারা পৃথিবী থেকে লংমার্চ করে ইসরায়েলের দিকে অগ্রসর হবো। কোটি কোটি মুসলিম ভাই-বোনেরা যদি লং মার্চ করে যায় তাহলে আমাদের গোলাবারুদের প্রয়োজন হবে না।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। আমরা জানাবো আপনি শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নিন। বাংলাদেশ থেকে প্রতিবাদ জানান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতিসংঘের কাছে ফরমালি প্রতিবাদ জানান। জাতিসংঘ যেনো ভূমিকা রাখে। আপনি শান্তির যে নোবেল পেয়েছেন সেই শান্তির সুবাতাস সারা পৃথিবীতে ছড়িয়ে দিন।

নিরাপদ সড়ক চাই এর মহাসচিব লিটন এরশাদ বলেন, কেন ওআইসির মতো একটি সংগঠন ভূমিকা রাখতে পারছেনা? তারা যদি ভূমিকা রাখতে পারতো তাহলে ফিলিস্তিনের এই অবস্থা হতো না। এটা অনেক আগেই থেমে যেত। আমি বলতে চাই সমগ্র মুসলিম জাতি এক হোন।

এ সময় বিক্ষোভ সমাবেশে মানবাধিকার কর্মী মো. মতিউর রহমানসহ অন্যান্য আরও অনেকে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ