ফুলকুঁড়ি শিশু নিকেতন এর ১৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফুলকুঁড়ি শিশু নিকেতন এর ১৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ

 

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
বরিশালের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি শিশু নিকেতন কর্তৃক আয়োজিত ১৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়। ২রা মার্চ ২০২৪ শনিবার স্কুল চত্বরে দিনব্যাপি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নুরুল হোসাইন (অবঃ), অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক(বীরপ্রতীক) ও বীর মুক্তিযোদ্ধা শ্রী মুকুল চন্দ্র মুখার্জি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুস সোবহান বাচ্চু(সেক্রেটারি জেনারেল, বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম), মো: ইমরান মোল্লা (কাউন্সিলর, ২৯নং ওয়ার্ড বিসিসি, বরিশাল), কাজী শাহজাহান (সাবেক কাস্টমস কর্মকর্তা), জনাব নজরুল ইসলাম খান (প্রতিষ্ঠাতা সভাপতি, পিপলস্ সেইভ এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন),


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দ ফারুক আহমেদ (সভাপতি, ফুলকুঁড়ি শিশু নিকেতন ও চারণ খেলাঘর আসর)
অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন কামরুন নাহার কলি(প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ফুলকুঁড়ি শিশু নিকেতন)
দিনব্যাপী অনুষ্ঠানে স্কুলের ছাত্র -ছাত্রীদের অংশ গ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকলে উপভোগ করেন। বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার সম্মাননা স্মারক তুলে দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ