ফেনীতে ভোট দেওয়ার অপরাধে তালাক, গৃহবধূর পাশে দাঁড়ালেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেনীতে ভোট দেওয়ার অপরাধে তালাক, গৃহবধূর পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ

 

ফেনী প্রতিনিধি
সংগৃহীত ছবি
ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার ঘটনায় তালাকপ্রাপ্ত গৃহবধূ বিবি জহুরার পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

তারেক রহমানের পরামর্শে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় বিবি জহুরার বাড়িতে গিয়ে তার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয় এবং তাকে আর্থিক সহায়তা দেন।

পাশাপাশি তার সন্তানদের পড়াশোনার জন্য প্রতি মাসে বৃত্তি দেওয়ার আশ্বাস দেন ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

এ সময় রফিকুল আলম মজনু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার এই গৃহবধূর পাশে দাঁড়িয়েছে। তাকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে এবং তার সন্তানদের ভবিষ্যৎ শিক্ষার জন্য প্রতি মাসে বৃত্তি দেওয়া হবে। এ ছাড়া তার ঘর নির্মাণের ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।

আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই পরিবারের পাশে থাকব। প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব ও আবু তালেব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিরা।

উল্লেখ্য ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন কাওসার মৌখিকভাবে বিবি জহুরাকে তালাক দেন। ঘটনার পর থেকে জহুরা তার তিন সন্তানসহ শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ