ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে: সিইসি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে চিঠি দেবেন বলে জানিয়েছেন, আমরা শিগগিরই তা পাব বলে আশা করছি।

বুধবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিইসি বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য মিডিয়ার ভূমিকা অপরিসীম। এবারের নির্বাচন যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

তিনি আরও জানান, নির্বাচন সংশ্লিষ্ট সকল স্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার জন্য কমিশন এক মাস সময় বরাদ্দ রেখেছে। এ ছাড়া, ব্যক্তি বিশেষের প্রভাব এড়াতে নির্বাচনী সীমানা নির্ধারণে কঠোর নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সিইসি বলেন, ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের কেনাকাটা শেষ করতে চাই আমরা। ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে, পরে শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ