ফের প্রহসনের নির্বাচন করতে ষড়যন্ত্রে মেতেছে সরকার : প্রিন্স - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফের প্রহসনের নির্বাচন করতে ষড়যন্ত্রে মেতেছে সরকার : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৭:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৭:২৯ পূর্বাহ্ণ

 

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে শোচনীয় পরাজয় নিশ্চিত জেনে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সরকার আবারও নয়া কৌশলে ভোট ডাকাতির প্রহসনের নির্বাচন করতে ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, এবার আর কোনো অপকৌশল, ষড়যন্ত্রে কাজ হবে না। ইভিএম বাতিল করে ব্যালট-সিলে নির্বাচনের নতুন সিদ্ধান্তের মতো দলীয় সরকারের পরিবর্তে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে তারা বাধ্য হবে।

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের হালুয়াঘাট ডিএস আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন প্রিন্স। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৭০টির বেশি আসন পেয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। অন্যদিকে আওয়ামী লীগ হোয়াইটওয়াশ হয়ে যাবে।

তিনি বলেন, সরকার একতরফাভাবে ২০১৪ ও ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচনের জন্য ষড়যন্ত্র করে বিদেশিদের বিভ্রান্ত করতে সব দলের অংশগ্রহণে নির্বাচনের মিথ্যাচার করছে। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে রাজনৈতিক দলসহ জনগণ অংশ নেবে না, হতেও দেবে না।

উপজেলা অবস্থান কর্মসূচির প্রাক্কালে নেত্রকোনার পূর্বধলা, সদরসহ বিভিন্ন স্থানে ধরপাকড়, হামলা, মিথ্যা মামলার কথা উল্লেখ করে প্রিন্স বলেন, রমজান মাসেও সরকার দমন-নিপীড়ন চালাচ্ছে। গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও দমন-নিপীড়ন বন্ধের আহ্বান জানান তিনি।

অবস্থান কর্মসূচিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, জেলা বিএনপির সদস্য অধ্যাপক আমজাদ আলী, আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আরফান আলী, আলমগীর আলম বিপ্লব, মিজানুর রহমান মিজান, আব্দুল হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ সাদমান ডুনন, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, সহসভানেত্রী মনোয়ারা বেগম ময়না, জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ