ফেসবুকে এসে লাইভে বিয়ের জন্য ভালো পাত্র পাচ্ছে না সুবহা!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে লাইভে বিয়ের জন্য ভালো পাত্রের সন্ধান চেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শাহ হুমায়রা সুবাহ। বিয়ে ছাড়া এ মুহূর্তে কোনো প্রেমের সম্পর্কে যাবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন আলোচিত এই অভিনেত্রী।
ফেসবুকে সুবাহ অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, পাত্র দেখেন। ভালো পাত্রই তো পাচ্ছি না। এভাবে বিয়ে করে আমি কি আবার ফেঁসে যাব? ভালো পাত্র দেখেন।
অনেকেই ফেসবুকে মেসেজ পাঠিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। অভিনেত্রী বলেন, ‘অনেকেই মেসেজ দেয় ফেসবুকে। যাদের অ্যাকাউন্ট আছে, মেয়েদের; তাকেই মানুষ, কিছু ছেলে আছে মেয়ে মানুষের ফেক অ্যাকাউন্টেও মেসেজ দেয়।
সুবাহ বলেন, এগুলো আসলে ডেট করার পাঁয়তারা। কিন্তু দেখা যায় বার্থডের সময় আসলে গিফ্ট দেওয়ার সময় এলে সব সাইলেন্ট হয়ে গেছে।
সুবাহ মডেলিং ও অভিনয় দিয়ে যতটা নজর কেড়েছেন, তার চেয়ে বেশি আলোচনায় এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাসিরের সঙ্গে কথিত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে।
ফেসবুক লাইভে এসে নাসির সম্পর্কে নানা তথ্য জানিয়েছিলেন তিনি। এরপর ২০২১ সালে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বাঁধেন ঘর। তবে এই সম্পর্কও টেকেনি।
জনতার আওয়াজ/আ আ