ফ্যানে ঝুলছিল স্বামী, খাটে পড়েছিল স্ত্রীর মরদেহ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যানে ঝুলছিল স্বামী, খাটে পড়েছিল স্ত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী গ্রামে নিজ কক্ষেই ফ্যানে ঝুলছিল রাহাত হাওলাদারের (২০) মরদেহ। আর একই কক্ষের খাটের ওপর পড়ে ছিল স্ত্রী মোসামৎ লামিয়ার মরদেহ।

সোমবার (১৪ এপ্রিল) সকালে এমন অবস্থা দেখে পুলিশে খবর দেন স্বজনরা। পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা বাড়লেও ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। সকাল ৮টা পর্যন্ত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তাদের ডাকাডাকি শুরু হয়। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশী মহিউদ্দিন ও পথচারী (টলি চালকের) সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজনরা। তখন রাহতকে ঝুলন্ত ও লামিয়াকে মৃত অবস্থায় খাটে পড়ে থাকতে দেখেন তারা।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে দম্পতির মৃত্যু হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ