ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, মাসে কত টাকা? জানাল সরকার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, মাসে কত টাকা? জানাল সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন। প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলায় কর্মসূচিটি চালু করা হবে। প্রতিটি উপজেলায় একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের সব পরিবার এই কার্ডের আওতায় আসবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সচিবালয়–এর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, প্রাথমিকভাবে নির্বাচিত ১৪টি উপজেলার প্রতিটিতে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের সব বাসিন্দাকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই কার্ডের আওতায় অন্তর্ভুক্ত প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।

ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে সম্ভাব্য প্রয়োজনীয় কাগজপত্র

যদিও পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি, আগাম প্রস্তুতির জন্য সম্ভাব্য আবেদনকারীদের নিম্নোক্ত কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে—

১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৩. একটি সচল মোবাইল নম্বর

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নিম্নআয়ের পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর করার প্রত্যাশা করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ