ফ্যাশন শো,বিজ্ঞাপন,সিনেমায় নারীদের বিকৃত ভাবে উপস্থাপন বন্ধ করুন -নারী দিবসে কয়ছর এম আহমদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাশন শো,বিজ্ঞাপন,সিনেমায় নারীদের বিকৃত ভাবে উপস্থাপন বন্ধ করুন -নারী দিবসে কয়ছর এম আহমদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ , লন্ডন বিশেষ প্রতিনিধি

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে বিশ্বের সকল নারীকে শ্রদ্ধার সাথে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ।

বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সবচেয়ে বড় কাজ হচ্ছে সর্বত্র নারীদের অধিকার নিশ্চিত করা। শিক্ষার পাশা পাশি সর্বক্ষেত্রে নারীরা আজ অবদান রাখছেন তাদের অবদান আধুনিক বিশ্বে অনস্বীকার্য। বিশ্বের উন্নত দেশগুলো তাদের নারীদের সর্বক্ষেত্রে অধিকার নিশ্চিত করছে কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশে আজ নারীরা অবহেলিত , অধিকারের জায়গায় তারা আজ অবহেলিত , বঞ্চিত। বর্তমান সরকারের আমলে নারীরা আজ ধর্ষিত হচ্ছে , বিচার পাচ্ছেনা আদালতে গিয়েও। সরকার বাংলাদেশের নারীদের সুরক্ষা ও অধিকার দিতে ব্যর্থ। নারীরা সরকার কর্তৃক নিগ্রহের স্বীকার হচ্ছে , নারীদেরকে আজ ভোগ বিলাসের বস্তুতে পরিণত করেছে , অবৈধ প্রধানমন্ত্রী নিজে একজন নারী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। নারীদের ফ্যাশন শো,বিজ্ঞাপন,সিনেমায় নারীদের বিকৃত ভাবে উপস্থাপন বন্ধ করে ,নারীর অধিকার নিশ্চিত করুণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে একজন মহিয়সী নারীর মর্যাদা রক্ষা করুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ