ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের ঘোষণা আসছে আজ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের ঘোষণা আসছে আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৩:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৩:৫৫ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার একদফা দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য প্রতিষ্ঠার ঘোষণা আসছে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর)। এদিন সকাল দশটায় রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ ঘোষণা দেবে বিএনপির নেতৃত্বাধীন সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর ছাত্র সংগঠনের নেতারা।

জাতীয়তাবাদী ছাত্রদল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০টির মতো ছাত্র সংগঠন নিয়ে এই ছাত্রঐক্য গঠিত হতে যাচ্ছে। এর মধ্যে যুগপৎ আন্দোলনের শরিক দলের ছাত্র সংগঠন এবং বাইরের ছাত্র সংগঠনও থাকছে। এই ছাত্রঐক্যে এই মুহূর্তে ইসলামী ছাত্রশিবির থাকছে না। তবে পরবর্তীতে ছাত্রশিবিরসহ অন্য ছাত্র সংগঠনগুলোও এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্যে শামিল হতে পারে।

নব্বইয়ের সর্বদলীয় ছাত্রঐক্যের আদলে ছাত্র সংগঠনগুলোকে নিয়ে একটি বৃহত্তর ছাত্র প্ল্যাটফর্ম গঠনের এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে- বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা। যারা একদফার আন্দোলনের সহযোগী শক্ত হিসেবে কাজ করবে।

জানা গেছে, ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্য আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামবে। তবে তাদের মূল লক্ষ্য ক্যাম্পাসভিত্তিক মুভমেন্ট।বিএনপির একদফার চূড়ান্ত আন্দোলনের ‘শেষ ধাপে’ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক কর্মসূচি দেবে।

এদিকে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য গঠনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র সংগঠনগুলোর নেতাদের বৈঠক হয়। এ বৈঠকে যুগপতের শরিক ১৬টি দলের ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য গড়ে তোলার সিদ্ধান্ত হয়। এর আগে গত আগস্ট মাসের শেষদিকে আনুষ্ঠানিকভাবে এই ছাত্র সংগঠনগুলোর প্রথম বৈঠক হয়েছিল। সেই বৈঠকেও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই ছাত্র সংগঠনগুলোর ফ্যাসিবাদ বিরোধী ছাত্রমোর্চা গঠনের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ