ফ্যাসিবাদীদের আর পুনর্বাসন দেওয়া হবে না: সমন্বয়ক হান্নান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিবাদীদের আর পুনর্বাসন দেওয়া হবে না: সমন্বয়ক হান্নান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেছেন, প্রশাসনের প্রতিটি জায়গায় এখনও দালালরা ওঁৎ পেতে আছে। তারা জুলাইয়ের বিপ্লবকে এখনও ধারণ করতে পারেনি। তারা ফ্যাসিস্ট সরকারকে আবার পুনর্বাসন করতে চায়, যাদের তাড়াতে ছাত্রজনতা রক্ত দিয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের আর পুনর্বাসন করতে দেওয়া যাবে না।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আবদুল হান্নান মাসুদ বলেন, যে শহীদদের রক্তের বিনিময়ে আজকের স্বাধীনতা, সেই রক্তের দাবি হচ্ছে তারা আর কোনো স্বৈরশাসক চায় না। শেখ হাসিনার মদদপুষ্ট রাষ্ট্রপতিকে দ্রুত বাদ দিতে হবে। প্রশাসনের প্রতিটি জায়গায় ফ্যাসিবাদের লোকেরা এখনও বসে আছে। ১৬ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অরাজকতা তৈরি করা ছাত্রলীগের দালালরা এখন বিভিন্ন দলে আশ্রয় নিয়ে সুশীল সাজছে। তারা জুলাইয়ের বিপ্লবকে নিয়ে কটূক্তি করছে, শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কেন্দ্রীয় সমন্বয়ক বলেন, যে স্লোগান দিয়ে জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে, সেই স্লোগান কখনও ক্যাম্পাসে আসতে দেওয়া হবে না। আরেকটি নতুন সংবিধানের জন্য ছাত্রদের তৈরি থাকতে হবে।

আবদুল হান্নান মাসুদ বলেন, বারবার এই দেশে বিপ্লব হওয়ার পরও এই বিপ্লবকে কেউ ধারণ করতে পারে না। যারা বিপ্লবকে ধারণ করতে পারে না তারা দেশ চালাতে পারেন না। তাই বিপ্লবের পর কোনো সংবিধান থাকতে পারে না। সেই সংবিধান অবৈধ হয়ে গেছে। এই সংবিধান বাতিল করে এমন এক নতুন সংবিধান তৈরি করতে হবে যে সংবিধানের মাধ্যমে আর কোনো স্বৈরশাসক তৈরি হতে না পারে।

মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালীর সমন্বয়কবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ