ফ্যাসিবাদী কর্মকাণ্ডের মুখপাত্র কে, জানালেন রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিবাদী কর্মকাণ্ডের মুখপাত্র কে, জানালেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২০, ২০২২ ৭:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২০, ২০২২ ৭:৫৫ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

ফ্যাসিবাদী কর্মকাণ্ডে মুখপাত্র হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আপনারা জানেন যে পীর সাহেবদের অনেক ভক্তকুল থাকে সেই ভক্তকুল পীরদের বাবা বলে সম্বোধন করেন। আমাদের দেশেও এই ধরনের অনেক বাবার জন্ম হয়েছে। এদের মধ্যে একজন হচ্ছেন উদ্ভট বাবা তিনি হলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। সেই উদ্ভট বাবা মাঝে মাঝেই তার ফেসবুকে স্টাটাস দেয় কখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কখনও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে।

বুধবার (২০ এপ্রিল) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিগত দিনের আন্দোলনে গুম,খুন হওয়া দলীয় নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার কড়া সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আজকে ফেসবুকে দেখলাম এই উদ্ভট বাবা সজিব ওয়াজেদ জয় একটা স্টাট্যাস দিয়েছেন তারেক রহমানের কারণে নাকি বাংলাদেশে সারের দাম বৃদ্ধি পেয়েছে। আমি কি বলবো ওনাকে? সজিব ওয়াজেদ জয় কোন সংস্থার প্রতিনিধিত্ব করে কোথা থেকে তথ্য পান? কিন্তু তিনি (সজিব ওয়াজেদ জয়) জনগণের কাছে এটা পরিষ্কার করেন না তিনি উপদেষ্টা হিসেবে কত টাকা পান। এই প্রশ্ন তো অনেকেই উপস্থাপন করে। তাকে টাকা দিয়ে নয় ডলারে পেমেন্ট করা হয় কিন্তু কত ডলার তাকে দেয়া হয় কেউ জানেন না।

রিজভী বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে আইনমন্ত্রীর একটি ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে তিনি কিন্তু ফেসবুকে কিছু লিখেন নাই। আসলে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের মুখপাত্র হচ্ছেন সজিব ওয়াজেদ জয়। অসত্য, মিথ্যা, বিভ্রান্তি-কাল্পনিক কথা, ষড়যন্ত্র, চক্রান্তের মধ্য দিয়ে নিজেদের অপকর্মকে আড়াল করার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রাষ্ট্রের প্রধান ব্যক্তির পৃষ্ঠপোষকতায় বিচারবর্হিভূত হত্যা গুম, খুন সবই সংঘটিত হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ