ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রামই মুক্তির একমাত্র পথ: ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রামই মুক্তির একমাত্র পথ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪ ১:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪ ১:২৪ পূর্বাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুই যুগ ধরে আমাদের দেশে সংবিধানকে ধ্বংস করেছে। মানুষের ভোটের অধিকার, বস্ত্রের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং মুক্ত পরিবেশে কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছে এই আওয়ামী লীগ সরকার।

বুধবার বিকালে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে জেলা আইনজীবী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ফখরুল বলেন, আওয়ামী লীগ অতীতে যা করেছিলো, এখনো একইভাবে সমস্ত দলগুলো নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাইরের দেশ থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ। বিভিন্ন মামলায় আমাদের অনেক নেতাকর্মী জেলে গিয়েছে। ফ্যাসিবাদী পরিস্থিতিতে দেশের মানুষের জীবন আজ অতিষ্ট হয়ে গেছে। তিনি বলেন, আজকে জাতীয় ঐক্যের প্রয়োজন। সমস্ত জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করবে এটাই আমাদের মুক্তির একমাত্র পথ। জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মো. ফজলে আলম, মো. সারোয়ার হোসেন প্রমুখ।

এর আগে জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমানের কবর জিয়ারত করতে যান মির্জা ফখরুল।

প্রয়াত নেতার স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ছিলেন একজন গণমানুষের নেতা। তিনি অসহায়-নিপীড়িত মানুষের অধিকারের জন্য সব সময় সংগ্রাম করেছেন। এ লড়াই করতে গিয়ে তিনি মারা গেলেন। যখন তিনি অসুস্থ হলেন এ সংবাদটি আমি কারাগারে বন্দি অবস্থায় জানতে পারি। তিনি চিকিৎসা নিতে গেলেন ভারতে। এ সময় আমার সঙ্গে কথা হলে তিনি জানান সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু ফিরে এলেন, ‘তবে লাশ হয়ে’- এ কথা বলতেই অঝোরে কেঁদে ফেলেন মির্জা ফখরুল।

উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে হয়। তারপরও আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ