ফ্যাসিবাদ সদস্য হলে সেই ইউনিটের সভাপতি ও সম্পাদককেবহিস্কার করা হবে : মামুন মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিবাদ সদস্য হলে সেই ইউনিটের সভাপতি ও সম্পাদককেবহিস্কার করা হবে : মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৮, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৮, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ

 

ছবি: প্রতিনিধি

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপি নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে, কোনো ফ্যাসিবাদ যেন বিএনপির সদস্য হতে না পারে। ৫ আগস্টের পর যারা বিএনপির ট্যাগ লাগিয়েছে, তাদের অনেকেই লাখ টাকার বিনিময়ে সদস্য হতে চাইবে। কিন্তু লাখ টাকার লোভে পড়ে কেউ যেন ৩০/৪০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার বিকিয়ে না দেয়।
বুধবার (১৮ জুন) দুপুরে সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজিব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আল মুজাহিদ মল্লিক, তাজুল ইসলাম সরকার, সেলিম হক রুমি, আতাউর রহমান, কামরুজ্জামান ভ‚ঁইয়া মাসুম, হুমায়ুন কবীর রফিক, সেলিম হোসেন দিপু, সাদিকুর রহমান সেন্টুসহ অনেকে।
অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, সদস্য সংগ্রহ ফরমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাক্ষর রয়েছে। তাই কোনো আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা সুবিধাবাদীদের যেন এই ফরম না দেওয়া হয়। যারা আমাদের নেতাকর্মীদের ওপর জুলুম করেছে, মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে, তাদের সদস্য করা যাবে না। এটা নেত্রীর ত্যাগের সঙ্গে বেঈমানি হবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোনো ফরমে ফ্যাসিবাদের নাম অন্তর্ভুক্ত থাকে, তাহলে সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হবে।
অনুষ্ঠান শেষে উৎসবমুখর পরিবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সদস্য সংগ্রহের বই বিতরণ করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ