ফ্যাসিস্ট সরকার পালানোর পথ খুঁজে পাবে না: জয়ন্ত কুন্ডু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিস্ট সরকার পালানোর পথ খুঁজে পাবে না: জয়ন্ত কুন্ডু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৫, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৫, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ

 

খুলনা প্রতিনিধি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বলেছেন, লুটেরা সরকারের আমলে আর কোন ভোট নয়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী মেনে না নেয়; তাহলে ঐক্যবদ্ধভাবে নির্বাচন রুখে দেয়া হবে। চলমান গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে- আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।

রবিবার (১৪ মে) বিকাল ৪টায় স্থানীয় ৫নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে দৌলতপুর থানা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার আন্দোলনের মুখে পালানোর পথ খুঁজে পাবে না।

থানা সাংগঠনিক টিম প্রধান স ম আব্দুর রহমানের সভাপতিত্বে ও আবুল কালাম জিয়ার পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। কর্মীসভার উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সভায় বক্তব্য রাখেন আবু মুরশিদ কামাল, শাহাজী কামাল টিপু ও শেখ ইমাম হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, আব্দুস সালাম, মিজানুর রহমান মিলটন, আজিজা খানম এলিজা, মতলুবুর রহমান মিতুল, সরদার শফিকুল আমিন লাভলু,মো. ওহাব, ইশতিয়াক আহমেদ ইস্তি, নেহিবুল হাসান নেহিম, শফিকুল ইসলাম শাহিন, নিঘাত সীমা, সালমা বেগম, শাহানাজ সরোয়ার, পাপিয়া রহমান পারুল, কাওসারী জাহান মঞ্জু, লুবনা আক্তার বিউটি. লায়লা আঞ্জুমান, মদিনা হাওলাদার, রুমা আক্তার, শারমিন আক্তার প্রমূখ।

দ্বিতীয় পর্বে বিকাল ৫টায় ডেলিগেটদের ভোট নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানার ৫টি ওয়ার্ড ও একটি ইউনিয়নের ১৮৬ জন কাউন্সিলরের ভোট শুরু হয়। নির্বাচনী তফসিল অনুযায়ি টানা বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোট শেষে প্রার্থীদের উপস্থিতিতে ভোটের ফলাফলে আহবায়ক পদে ১৩৯ ভোট পেয়ে মো. আবু মুর্শিদ কামাল নির্বাচিত হয়। তার নিকতম প্রতিদ্বন্দ্বি ছিলেন শাহজী কামাল টিপু। তিনি পেয়েছেন ০৫ ভোট। সদস্য সচিব পদে অন্য কোন প্রার্থী অংশগ্রহন না করায় শেখ ইমাম হোসেনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এড. নুরুল হাসান রুবা, মিজানুর রহমান মিলটন, জাকির ইকবাল বাপ্পি, শরিফুল ইসলাম টিপু, শাহানাজ সরোয়ার, আসাদুজ্জামান হারুন এ সময় উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ