ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৪, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৪, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের দেড় দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। যারা স্বৈরশাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীন হয়েছে। একমাত্র ছাত্ররাই দেশের জন্য গুলির সামনে বুক পেতে দিতে পারেন। একজন রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে গেলে অনেক কিছু চিন্তা করেন, তখন ওই রাজনীতিবিদ চিন্তা করেন আমার পরিবার রয়েছে, আমার গৃহ সম্পত্তি রয়েছে, আমার সমাজে অবস্থান রয়েছে, আমি কি গুলি খেয়ে মরে যাব।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এবিএম ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, ন্যায় ও সততা ব্যতীত পৃথিবীর কোনো দেশ উপরে উঠতে পারে না। যারা অন্যায়-অপরাধ করার পরিকল্পনা করছেন এবং যারা অন্যায়কারী রয়েছেন তাদের ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি শুধু ক্ষমতা ছাড়তে বাধ্য হননি, একমাত্র বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। অপরাধীদের এভাবেই পালাতে হয়।

মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে মোড়েলগঞ্জ উপজেলা সদরের আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোরশেদ আসিফ হাসান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ট্রেজারার আবুল হাসনাত মো. শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম প্রমুখ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, বিএনপি নেতা খান মতিয়ার রহমানসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ