বইতে কি আছে পড়ে দেখবেন, মিথ্যাচার বিশ্বাস করবেন না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্ম একটি পবিত্র জিনিস। এটি নিয়ে কি কোন মিথ্যা কথা চলে না? তাহলে যারা মিথ্যাচার করে, অপপ্রচার করে, তাদের কথা সঠিক কি-না বইয়ের মধ্যে কি আছে নিজেরা পড়ে দেখবেন। তারা কি বলে সেটি বিশ্বাস করবেন না।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদরাসা মাঠে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ইসলাম বিষয় নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। কখনো এটাকে প্রশ্রয় দিবেন না। এইটা মনে রাখবেন সবসময় নৌকার যারা কাজ করে, শেখ হাসিনার যারা কর্মী, তাদের হাতে কোনদিন ইসলাম বিরোধী কাজ হতে পারে না।
দীপু মনি বলেন, কেউ কেউ বলছেন বইতে এটি না থাকলে ভালো হতো। আবার কোনোটি বেশি লেখা হয়েছে। আমরা বলছি আগামী বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একটি করে দুটি বই নতুন তৈরি করে দেব। এই দুই শ্রেণির যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে। এসব বইতে ইসলামবিরোধী কিছুই নেই। তারপরও আমরা মানুষের কথা শুনি, যদি কেউ মনে কষ্ট পায় সেটাকেও গুরুত্ব দিই এবং সম্মান করি।
তিনি বলেন, ইসলামের বিষয় নিয়ে যারা মিথ্যাচার করছে এটি কি ঠিক। কখনও এটাকে প্রশ্রয় দেবেন না। এইটা মনে রাখবেন সবসময় নৌকার যারা কাজ করে, শেখ হাসিনার যারা কর্মী, তাদের হাতে কোনো দিন ইসলামবিরোধী কাজ হতে পারে না।
তিনি আরও বলেন, আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে হাইমচরবাসীর উন্নয়নে আমি যা কিছু করেছি তা মূল্যায়নের সময় এসেছে। সামনে নির্বাচন, আমার বিশ্বাস হাইমচরের সর্বস্তরের জনগণ তাদের একজন বোন হিসেবে, সন্তান হিসেবে আমাকে আবারো তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। আমি আমার নির্বাচনী এলাকার জনগনের পাশে আছি এবং থাকব।
মন্ত্রী এইদিন নীলকমল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৬নম্বর ওয়ার্ড পর্যন্ত স্থানীয় নারী-পুরুষ ও অসহায় মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তাদের খোঁজ খবর নেন। এরপর ইউনিয়নের ইশানবালা এম জে এস স্কুল মাঠে উঠান বৈঠক এবং চেয়ারম্যান বাজারে জনসভায় বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী দুই দিনের সফরে চাঁদপুরে এসেছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সাহিত্য মেলার উদ্বোধন করেবন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা পরিষদের সদস্য খুরশিদ আলম শিকদার, নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাউদ আল নাছেরসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
জনতার আওয়াজ/আ আ