বইমেলায় হামলার কোনো হুমকি নেই : ডিএমপি কমিশনার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বইমেলায় হামলার কোনো হুমকি নেই : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

 

অমর একুশে বইমেলায় হামলার সুনির্দিষ্ট কোনো থ্রেট বা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘বইমেলায় অতীতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারও ওপর কোনো থ্রেট বা হামলার শঙ্কা নেই।’

তবে কোনো লেখক বা প্রকাশক নিরাপত্তার ঝুঁকিতে থাকলে পুলিশকে জানালে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘পুরো বইমেলা ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশের সদস্যরা মোতায়েন থাকবেন। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক থাকবে।’

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘আর্চওয়ে গেট দিয়ে মেলায় প্রবেশ করতে হবে। পুরো এলাকায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে। বই ব্যবসায়ীরা রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত গাড়ি নিয়ে মেলায় প্রবেশ করতে পারবেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ