বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের বন্দরে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার (১১ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার টোটাল ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এতে সড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বন্দর থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন। এর আগে গত সোমবার বিকালে বকেয়া বেতনের দাবিতে বন্দরের মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে স্থানীয় লারিজ ফ্যাশন নামের গার্মেন্টের শ্রমিকরা। এতে চার ঘণ্টা স্থায়ী এই অবরোধের কারণে সড়কে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
টোটাল ফ্যাশনের আন্দোলনরত শ্রমিকেরা বলেন, আমাদের গত মাসের বেতন ও ঈদের বোনাস এখনও পরিশোধ করা হয়নি। বেতন-বোনাস চাইলে মালিকপক্ষ গড়িমসি করে বারবার। আমরা হিসাব বিভাগে যোগাযোগ করলে তারাও কবে বেতন-বোনাস দেওয়া হবে তা জানাতে পারেনি। বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় নেমেছি।
প্রতিষ্ঠানটির শ্রমিক মাকসুদা জানান, বেতন-বোনাসের বিষয়ে কারখানার কর্মকর্তারা আমাদেরকে কিছুই বলেন না। এর আগেও এরকম করেছেন তারা। ঈদের আগে বেতন-বোনাস না পেলে আমাদের কষ্টের আর শেষ থাকবে না।
মহাসড়ক অবরোধের খবর পেয়ে বন্দর থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন, বন্দরের ধামগড় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল হক জানান, শ্রমিকেরা আমাদের অনুরোধে রাস্তা থেকে সরে গেছেন। মালিকপক্ষও আগামীকালের মধ্যে বেতন-বোনাস পরিশোধের প্রতিশ্রæতি দিয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ