বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১, ২০২৩ ১১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩ ১২:৩০ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলার করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। ভাঙচুর করা হয় সমাবেশের চেয়ার। শুক্রবার, সেপ্টেম্বর ১, ২০২৩, বিকেলে বগুড়ার নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার ব্যাপারে তারা থানা-পুলিশের কাছে ওয়াদাবদ্ধ ছিলেন। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও সমাবেশ করার জন্য বিপুলসংখ্যক নেতা-কর্মী দলীয় কার্যালয় চত্বরে আসেন। এ সময় আকস্মিকভাবে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সন্ত্রাসীরা পিস্তল-লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে দলীয় কার্যালয় চত্বরে হামলা করে। এতে উপজেলা ছাত্রদলের সভাপতিসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।

জনতার আওয়াজ/আ আ