বগুড়ার শেরপুরে বিএনপির নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচির উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়ার শেরপুরে বিএনপির নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ

 

বগুড়া প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বিএনপির নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচির উদ্বোধন করেছেন বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে এ কর্মসূচি ও জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, “ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে নাই ভাবতেই ভালো লাগে। ঘুম থেকে উঠে এখন সকালের সতেজ বাতাস গ্রহণ করতে পারি। আওয়ামী লীগের নেতারা পালিয়েছে, কিন্তু সাধারণ কর্মীরা এখনো দেশে আছে। তারাও ভোটার, তাই তাদের ওপর যেন কোনো অন্যায়-নিপীড়ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন হাসিনাকে নিয়ে ভাবার সময় নেই, সামনে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তবিবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার উদ্দিন, শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইনসান আলী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম রফিক ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদ আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ