বগুড়া-৪ : বেসরকারিভাবে নির্বাচিত তানসেন, হারলেন হিরো আলম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়া-৪ : বেসরকারিভাবে নির্বাচিত তানসেন, হারলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ

 

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে উপনির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মশাল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪৮৬ ভোট। ৯৫১ ভোটে হেরে গেছেন হিরো আলম।

বগুড়ার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১১২টি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ