বগুড়া থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহীতে বিএনপির নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ

বগুড়া থেকে খণ্ড খণ্ড মোটরসাইকেল বহর রাজশাহী গণসমাবেশে যেতে শুরু করেছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিভিন্ন রুট ধরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেতে থাকেন। একেকটি বহরে ১৫ থেকে ২০টি করে মোটরসাইকেল এবং প্রতিটি মোটরসাইকেলে দুজন করে রয়েছেন।
বগুড়া শহরতলীর বনানী, মাটিডালি এলাকা থেকে এসব বহর ছেড়ে যেতে দেখা যায়। নেতাকর্মীরা রাতের থাকার জন্য গরম কাপড় ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছেন। তবে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এমনই একটি বহরে থাকা ছাত্রদল আজিজুল হক কলেজ শাখার নেতা আতিকুল ইসলাম বিপ্লব বলেন, ‘শুক্রবার সকাল ১০টা থেকে একাধিক মোটরসাইকেল বহর রাজশাহী গণসমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামীকাল শনিবার সকাল পর্যন্ত এভাবে যেতে থাকবে। সবাই মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট নিয়েই যাচ্ছেন।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকি বলছেন, ‘সড়কের বিভিন্ন জায়গায় নিয়মিত টহল-তল্লাশি করা হচ্ছে।’
জনতার আওয়াজ/আ আ