বগুড়া বিএনপির ১২৩ নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়া বিএনপির ১২৩ নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ৭:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ৭:০৪ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বগুড়ার গাবতলী উপজেলায় আওয়ামী লীগের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ভাবে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, পৌর মেয়র সাইফুল ইসলামসহ ১২৩ জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার, জুন ০৭, ২০২২, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: সেলিমের হাইকোর্ট বেঞ্চে বিএনপি নেতারা হাজির হয়ে আগাম জামিন আবেদন করলে আদালত তাদের ছয় সপ্তাহ জামিন দেন। এ সময়ের পর তাদের বগুড়া সেশন আদালতে আত্মসমার্পণ করতে বলা হয়েছে।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সাথে ছিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট সুজা, জিয়াউর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ