বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হতো - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হতো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস দেখার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বুধবার (৭ আগস্ট) দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনোভাবে এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ৩২’র বাড়ি যেভাবে জ্বলতে, পুড়তে ও ধ্বংস হতে দেখলাম। তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো।

তিনি বলেন, আসলে দেশে একটা বিপ্লব ঘটে গেছে। আমি ছাত্রদের এই আন্দোলনকে অভিনন্দন জানাই।

কাদের সিদ্দিকী বলেন, নিশ্চয় আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। শেখ মুজিব কিছু করেনি। তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এই ধ্বংস, ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে।

কাদের সিদ্দিকী আরও বলেন, আমি সব ছাত্র নেতাদের বলব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। সংখ্যালঘুদের রক্ষা করুন। আওয়ামী লীগ করা দোষ নই। কোনো আওয়ামী লীগ নেতার গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপনা করুন, আপনারা জয় তিলক পরুন।

তিনি বলেন, আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক। অধ্যাপক ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই। আমি চাই তিনি এক মুহূর্ত প্যারিসে বসে না থেকে দেশে এসে দায়িত্ব নিয়ে শান্তি প্রতিষ্ঠা করুক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ