বঙ্গবন্ধু এভিনিউতে হরতালবিরোধী মিছিল করছে আ'লীগ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধু এভিনিউতে হরতালবিরোধী মিছিল করছে আ’লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও নগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়।

রোববার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মিছিলটি জিপিও জিরো পয়েন্ট পর্যন্ত গিয়ে আবার আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এছাড়া নগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ, সহ সভাপতি ডা. দীলিপ কুমার রায়, হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম মুরাদ প্রমুখ।

এর আগে বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর নেতৃত্ব বিক্ষোভ মিছিলটি করা হয়।

এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয়, আব্দুল আলিম বেপারী, সালেহ মোহাম্মদ টুটুল, মো. নাসির, ফারুক আমজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, একেএম আজিম, খায়রুল হাসান জুয়েল উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আ ফ ম মাহবুবুল হাসান, আরিফুর রহমান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন উপস্থিত ছিলেন।

এদিকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পর নগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন নগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ