বঙ্গমাতা ছিলেন বাঙালির স্বাধীনতা অর্জনে নেপথ্যের কারিগর – সিটি মেয়র টিটু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ৮, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ৮, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অপরিসীম অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
মেয়র টিটু বলেন, বেগম ফজিলাতুন নেছা ছিলেন শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বাঙালির স্বাধীনতা অর্জনে নেপথ্যের কারিগর। তিনি ছিলেন বাঙালির শ্রেষ্ঠ অর্জন দেশের স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণা দানকারী। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়ে ছিলেন।
মেয়র টিটু আরো বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আর্দশ নিয়ে প্রত্যেক নারীকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সোমবার (৮ আগষ্ট বিকেলে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ময়নসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় সমাজের অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র টিটু এসব কথা বলেন।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র- ৩ শামীমা আক্তার,সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম , সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব সহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, নারী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন |
বঙ্গমাতার জন্মদিনে ৩০ জন অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন তুলে দিয়েছেন মসিক মেয়র টিটু।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরের আরো ৭০ জন অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ করা হবে বলে জানান মেয়র টিটু।
জনতার আওয়াজ/আ আ