বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৪, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৪, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ

 

সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

শনিবার (৩ জুন) বিভিন্ন গাণিতিক মডেল, আবহাওয়ার অবস্থা ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ও ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে এখনই ঘূর্ণিঝড় নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে নারাজ তারা।ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে, আগামী ৫ জুন সাগরে ঘূর্ণাবর্ত তৈরির শঙ্কা রয়েছে। যা পরবর্তীতে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

অন্যদিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, সাগরের সি সার্ফেস তাপমাত্রা ২৬ দশমিক ৫ এর ওপরে থাকা ঘূর্ণিঝড়ের জন্য উপযুক্ত পরিবেশ। যা বর্তমানে ২৭ থেকে ২৮ ডিগ্রিতে রয়েছে। এর ফলে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আগামী ৭ থেকে ৮ জুন নিম্নচাপ তৈরি হলে বিস্তারিত জানা যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ