বড়লেখা পৌর বিএনপির কাউন্সিল: সভাপতি খোকন, সম্পাদক ললন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বড়লেখা পৌর বিএনপির কাউন্সিল: সভাপতি খোকন, সম্পাদক ললন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৪, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৪, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) নারী শিক্ষা একাডেমি হলরুমে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে পাঁচটি পদে ভোটগ্রহণ হয়। ভোটগণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে সাইফুল ইসলাম খোকন ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম পান ২২৫ ভোট এবং ফয়সল আহমদ সাগর পান ২৫ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল মালিক ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য প্রার্থীদের মধ্যে হারুনুর রশিদ পান ১৭০ ভোট, এবাদুর রহমান ১১২ ভোট এবং আবু সুফিয়ান তাপাদার পান ৩০ ভোট।

সাধারণ সম্পাদক পদে আব্দুল হাফিজ ললন ৩২০ ভোটে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম রাসেল পান ২৩৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সামসুল হাসান ২২০ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমদ তাপাদার পান ১৪৯ ভোট এবং বাহার উদ্দিন পান ১০৯ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শামীম আহমদ ১৫৭ ভোটে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মীর শামীমুর রহমান পান ১৫৩ ভোট, আলমগীর আলম পান ১২৭ ভোট এবং মুহিবুর রহমান আসুক পান ৭২ ভোট।

এর আগে শনিবার দুপুরে সম্মেলনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন বড়লেখা পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল মুকিত, বকসি মিছবাহউর রহমান, নাসির উদ্দিন মিঠু, মোশাররফ হোসেন বাদশা, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ