বদমাশ’ জেলেনস্কিকে ট্রাম্প সংযম দেখিয়েছেন: রাশিয়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বদমাশ’ জেলেনস্কিকে ট্রাম্প সংযম দেখিয়েছেন: রাশিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার বৈঠকে তাকে অপমান না করে যথেষ্ট সংযম দেখিয়েছেন ট্রাম্প।

গতকাল ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত বৈঠকের এক পর্যায়ে এই দুই নেতা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরই প্রতিক্রিয়া জানিয়ে এ কথা বলে রাশিয়া।

রাশিয়ার প্রতিক্রিয়ায় জেলেনস্কিকে ‘বদমাশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

টেলিগ্রাম পোস্টে মারিয়া জাখারোভা লেখেন, ‘আমি মনে করি, জেলেনস্কির একগাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল, হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন, ২০২২ সালে কিয়েভ সরকার একা ছিল। কোনো সমর্থন পায়নি।’

মারিয়া জাখারোভা আরও লেখেন, ‘ট্রাম্প ও ভ্যান্স (যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট) কীভাবে সেই বদমাশকে আঘাত করা থেকে বিরত ছিলেন; সেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা।’

একই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এক্স পোস্টে বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, অবশেষে উদ্ধত শূকরটি ওভাল অফিসে একটি উপযুক্ত থাপ্পড় খেয়েছে।

শুক্রবার ওভাল অফিসে এই দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ফলে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। বাতিল করা হয় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন। এর পরপরই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান জেলেনস্কি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ