বদলগাছীর পাহারপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বদলগাছীর পাহারপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৩, ২০২২ ১০:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৩, ২০২২ ১০:১১ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সভাপতি আজিজ মন্ডল ও সাধারণ সম্পাদক মুকুল
নওগাঁর বদলগাছীর পাহাড়পুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে আব্দুল আজিজ মন্ডল সভাপতি এবং শহিদুল ইসলাম মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (২৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে পাহাড় পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পাহাড়পুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আব্দুল আজিজ মন্ডল কে সভাপতি, শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক, চয়েন উদ্দিন করিমকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আসলাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে চার সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপি’র সদস্য ও ইউপি সদস্য রেজা হাসান রতন, বদলগাছী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন, নওগাঁ জেলা সৈনিক দলের সাধারণ সম্পাদক হাসান আলী স্বপন, জিয়া সাইবার ফোর্সের বদলগাছী উপজেলা শাখার সভাপতি রাজু আহম্মেদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন, যুগ্ম আহবায়ক বিল্লু হোসেন, সদস্য শিশির আহম্মেদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিসালাত বিন নেওয়াজ, সম্পাদক আবু সাঈদ, আধাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাউছার উল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ